তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা: নিহত ২

সিটিজেন ডেস্ক

ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরান জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই সপ্তাহ আগে ইরানে হামলা শুরুর মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানো থেকে বিরত রাখা। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর আলী লারিজানি নিহত হয়েছেন। লারিজানি এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে শীর্ষ পর্যায়ের নিহত ব্যক্তি।
ইসরায়েল জানিয়েছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এই ধরনের বোমা মধ্য আকাশে অনেক ছোট বিস্ফোরকে ভাগ হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে দেয়, যা প্রতিরোধ করা কঠিন।
গতকাল রাতে তেল আবিবে চালানো ক্লাস্টার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। এতে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) রাতে ইসরায়েলি হামলায় তার ছেলে এবং ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স