শিরোনাম

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে হামলা, নিহত ২৩

সিটিজেন ডেস্ক
পাকিস্তানে সেনাবাহী ট্রেনে হামলা, নিহত ২৩
জঙ্গি হামলায় আক্রান্ত সেনাবাহী ট্রেন।

পাকিস্তানের কোয়েটা প্রদেশে সেনা সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) কোয়েটার চমন ফাটকের কাছে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের পেশোয়ারের দিকে যাচ্ছিল। ট্রেনটি কোয়েটার চামান পট্টকে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর একটি বগিকে ধাক্কা দেয়, ফলে বড় বিস্ফোরণ ঘটে।

এতে বলা হয়েছে, রেললাইনের ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি এবং অনেক গাড়ি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পাক সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ট্রেনের বেশ কয়েকটি কামরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ভিতরে কোনও যাত্রী আটকে রয়েছেন কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত হাসপাতালে উপস্থিত হতে বলা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবর ইউসুফজাই এক জরুরি বার্তায় জানিয়েছেন, শহরে বিস্ফোরণের ঘটনার পর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জনগণকে বিস্ফোরণস্থলের আশপাশে ভিড় না করার আহ্বান হচ্ছে। যাতে উদ্ধারকারী দল বাধাহীনভাবে উদ্ধারকাজ চালাতে পারে।

/এসবি/