শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

সিটিজেন ডেস্ক

শ্রীলঙ্কার একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে বৃহস্পতিবার (৪ জুন) নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। সাম্প্রতিক সময়ে দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করার পাশাপাশি কেয়ার হোমটির মালিককে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত ‘মাওপিয়া সেভানা’ নামের বৃদ্ধাশ্রমে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটিতে ৭০ জনেরও বেশি বয়স্ক বাসিন্দা ছিলেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করেন এবং হোরানা বেস হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ভয়াবহ এ দুর্ঘটনা থেকে শেষ পর্যন্ত ৫১ জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার হোরানা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীনি বিদানাগামাগে ঘটনাস্থল পরিদর্শন করে একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্ত পরিচালনা করেন এবং তার উপস্থিতিতে ধ্বংসস্তূপ থেকে দগ্ধ মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক প্রতিবেদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও, কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি 