শিরোনাম

রাতে একই অঞ্চলে ৩ দফা ভূমিকম্প

সিটিজেন ডেস্ক
রাতে একই অঞ্চলে ৩ দফা ভূমিকম্প
ভূমিকম্প। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে দেশব্যাপী এ কম্পন অনুভূত হয়।

জানা গেছে, রবিবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে ভুটানে পরপর ৩ বার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উত্তর পূর্বে ২৪ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এর ১১ মিনিট পর রাত ১১টা ৪৮ মিনিটে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ২ দশমিক ৮।

দ্বিতীয় ভূমিকম্পের ৩৪ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৪।

ভূমিকম্পে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এছাড়া রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার বলছে, ভুটানের ভূমিকম্পের ব্যপ্তি ছিল দেশের মধ্যাঞ্চলীয় এলাকা দিয়ে কক্সবাজার পর্যন্ত।

এর প্রভাব ভারত, নেপাল ও চীনের কিছু অংশে ছড়িয়ে পড়েছে এবং সমগ্র হিমালয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: দ্য সানডে গার্ডিয়ান

/জেএইচ/