জাপানে ভূমিকম্পে নিহত ১৩

জাপানে ভূমিকম্পে নিহত ১৩
সিজেডএন ডেস্ক

জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।
প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পে আরও অনেক মানুষ আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
দেশটির দমকল বিভাগ জানিয়েছে, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে অভিযান চলমান রয়েছে।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ভূমিকম্পের পর ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এদিকে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর তথ্যমতে, বিধ্বংসী ভূমিকম্পের পর কুমামোটোর একটি ৪০০ শয্যার হাসপাতাল পূর্ণ হয়ে গেছে। ভূমিকম্পে আহত কয়েক ডজন মানুষকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: এপি, বিবিসি, সিএনএন

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি