স্ত্রীর মৃত্যুর পরদিনই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্ত্রীর মৃত্যুর পরদিনই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পরই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহাথিরের সহকারি সুফি ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।

তবে রোগ নির্ণয় না হওয়ায় তাকে ঠিক কী কারণে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

দুই মেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে দুই দশকেরও বেশি সময় নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রাক্তন এ প্রধানমন্ত্রীর হৃদরোগ রয়েছে এবং অতীতে হৃদযন্ত্রে সার্জারিও করা হয়। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ১০০ বছর বয়সে মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মারা যান।

সুফি ইউসুফ জানান, ‘স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’

/এমএকে/ অজয়