ইরান হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক

কয়েক মাস ধরে চলা নানা সামুদ্রিক সংঘাত ও টানাপোড়েনের পরও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক হতে শুরু করেছে। আর এ পরিস্থিতিতে প্রণালিটির ওপর তেহরান তার পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৭ অক্টোবর) গ্রিসের রাজধানী এথেন্স সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ‘হরমুজ প্রণালি উন্মুক্ত। এ সংঘাত শুরু হওয়ার আগে যতটা তেল প্রবাহিত হতো, এখনও প্রায় ততটাই হচ্ছে। সুতরাং, তারা প্রণালিটির ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে।’
রুবিও জানান, যুক্তরাষ্ট্রের টানা নিষেধাজ্ঞার মুখে তেহরানের অর্থনীতি এখন পুরোপুরি পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথাকথিত কট্টরপন্থী শিয়া ধর্মগুরুদের হাতে আসা প্রতিটি ডলারই মূলত সাধারণ মানুষের কাজে না লেগে হিজবুল্লাহ ও হামাসের পেছনে ব্যয় করা হয়েছে।
উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরান সংঘাতে ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন