আমি ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

সিজেডএন ডেস্ক

ইসরায়েলিরা যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার ক্ষমতায় আনে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ২৭শে অক্টোবরের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ টেনে এমএস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
ক্লিনটন জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগেই হামাসের হামলা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেতানিয়াহু একটি সতর্কবার্তা পেয়েছিলেন। নেতানিয়াহু হয়তো সেই সতর্কতা বিশ্বাস করেননি অথবা ভেবেছিলেন কীভাবে এ পরিস্থিতিকে নিজের রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা যায়।
ক্লিনটন মন্তব্য করেন, ‘এটি ছিল নেতৃত্বের ব্যর্থতা। এটি ছিল ইসরায়েলের জনগণকে রক্ষা করার ব্যর্থতা।’ তিনি আরও বলেন, ‘আমি বারবার বলেছি, আমি ইসরায়েলকে ভালোবাসি এবং নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে ঘৃণা করি।’
২০১৬ সালের নির্বাচনে তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে তিনি নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ক্লিনটন বলেন, ‘আমি আমেরিকাকে ভালোবাসি এবং ট্রাম্পের সরকার ও নীতিকে ঘৃণা করি।’
নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী পদে না থাকলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে বলে তিনি বিশ্বাস করেন। নতুন কোনো প্রধানমন্ত্রী আসলে তিনি পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা কঠোর হাতে দমন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর সংঘাতে বাস্তুচ্যুত ৪৬ হাজার মানুষ