ইরানের বাকি পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তেহরানের এক বা দুটি পরমাণু স্থাপনা এখনও তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে এবং সেগুলোতে হামলার পূর্ণ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের হাতে তৈরি আছে।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বিশেষভাবে ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের একটি পারমাণবিক স্থাপনার কথা তুলে ধরেন। তার দাবি, মার্কিন সামরিক অভিযানে ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের বিশাল অংশ ইতোমধ্যেই পঙ্গু হয়ে পড়েছে।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কাতারের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, তা নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ হোয়াইট হাউজ। তবে এ সপ্তাহের মধ্যেই ইরানে নতুন করে কোনো সামরিক হামলা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প। উল্টো প্রশ্নটিকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি জানান, এই মুহূর্তে এ বিষয়ে কোনো তথ্য তিনি প্রকাশ করবেন না।
ইরানের পরমাণু অস্ত্র অর্জনের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান কোনোদিনই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। ইরান এখন চুক্তি করতে চাইলেও শেষ পর্যন্ত তারা তাতে টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতে বহুবার চুক্তি করার পর ইরান তা থেকে সরে এসেছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে করার কোনো কারণ নেই।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরানকে বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া হবে না: মার্কিন কর্মকর্তা