পশ্চিম বাংলা লুট করছে বিজেপি, লড়াই ছাড়ব না: মমতা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
 পশ্চিম বাংলা লুট করছে বিজেপি, লড়াই ছাড়ব না: মমতা
পশ্চিমবঙ্গের প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার (১ নভেম্বর) এ সমাবেশে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার টার্গেট বানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি বাংলা লুটের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এবার তারা কোনোভাবেই হাল ছাড়বেন না।

মমতা বলেন, আমরা গণতন্ত্র রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব। রাজনীতির মাধ্যমে জবাব দেব, গণতন্ত্রের মাধ্যমে জবাব দেব। আমরা লড়াই চালিয়ে যাব।

সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে নিশানা করে তীব্র আক্রমণ করেন। ভোট চুরির মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেন তিনি। রাহুল গান্ধী দাবি করেন, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।

কংগ্রেস নেতা আরও বলেন, এটি সাধারণ কোনো চুরি নয়। দোকান থেকে কেউ কিছু চুরি করলে তাকে চুরি বলা হয়। কিন্তু এখানে প্রতিটি মানুষের কণ্ঠস্বর চুরি করা হচ্ছে। আইনের ভাষায় একে বিরলতম অপরাধ বলা হয়। এটি রাষ্ট্রদ্রোহের শামিল।

সূত্র: এএনআই

/এমএকে/