জাতিসংঘে ভাষণ শেষেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

সিজেডএন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তা সংক্রান্ত কড়া সতর্কবার্তা পাওয়ার পর তিনি নিজের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে ফিরে গেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইসরায়েলি চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কিছু বৈঠকের পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর সফর দীর্ঘ না করার পরামর্শ দেন। বৈঠকগুলোতে নেতানিয়াহু নিজেও উপস্থিত ছিলেন। যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া ওইসব সতর্কবার্তার বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার ৯২৪ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তিনি এবং সেদিনই আবার ইসরায়েলের বিমান ধরেন।
মূলত গাজায় চলমান সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের জেরে নিউইয়র্কে নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা ছিল। এর ঠিক আগের দিনই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ বলে আক্রমণ করেন। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মার্কিন কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। যদিও নিউইয়র্ক সিটি প্রশাসনের এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
সূত্র: আনাদোলু এজেন্সি

মক্কা-রিয়াদসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে উচ্চ সতর্কতা জারি