পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের ভিসা দিলো যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

আগামী সপ্তাহে নিউইয়র্কে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এবং দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, ‘আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্য রেখে, ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।’
তবে সাধারণ পরিষদের অন্য দেশের অতিথিদের তুলনায় ইরানি প্রতিনিধিদের জন্য বেশ কিছু কঠিন শর্ত ও বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানান, ‘কেবল একটি সীমিত আকারের প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমাদের নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভেতর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য ক্রয় বিষয়ক নিষেধাজ্ঞা তাদের মেনে চলতে হবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক প্রকার অচলাবস্থার মধ্য রয়েছে। এই টানটান উত্তেজনার মাধ্যমেই ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে চলেছে।
অন্যদিকে, এ অধিবেশনেই যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। কিন্তু মার্কিন প্রশাসন তাকে ভিসা দিতে রাজি হয়নি। তবে জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট যদি তার বক্তব্যের ভিডিও পাঠান, তবে তা সম্মেলনের মূল অধিবেশনে প্রচার করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সৌদির নিরাপত্তা রক্ষায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান