হোয়াইট হাউসের ওয়েবসাইটে ভিডিও গেম নিয়ে সমালোচনার ঝড়

সিজেডএন ডেস্ক

হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে আচমকাই যুক্ত করা হয়েছে আর্কেড ধাঁচের পাঁচটি ভিডিও গেম। কোনো অ্যাকাউন্ট খোলা বা নিবন্ধন ছাড়াই বিনামূল্যে খেলা যায় গেমগুলো। এ তথ্য প্রকাশ্যে আসতেই যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশটির সাধারণ মানুষ যখন জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং বিশ্ব রাজনীতির অস্থিরতায় নাজেহাল, ঠিক তখনই ট্রাম্প প্রশাসন নিজেদের বিতর্কিত নীতিগুলোকে বিনোদনের মোড়কে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে।
গেমগুলোর দিকে তাকালেই প্রশাসনের রাজনৈতিক প্রচারণার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বিখ্যাত ‘টেট্রিস’ গেমের ধাঁচে বানানো ‘বিল্ড দ্য ওয়াল’ গেমটিতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে দেয়াল তুলে সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পুরোনো নোকিয়া মোবাইলের সেই অতিপরিচিত ‘স্নেক’ গেমের অনুকরণে তৈরি ‘রিও রান’-এ গেমারকে সীমান্ত পুলিশ হয়ে অনুপ্রবেশকারীদের একের পর এক ধরে শিকল বানাতে হয়। এছাড়া ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ নীতি মাথায় রেখে ‘সাপ্লাই লাইন’, জনপ্রিয় ফ্ল্যাপি বার্ডের আদলে ‘ফ্ল্যাপি বিল’ এবং প্রশাসন সমর্থিত তহবিল প্রচারের উদ্দেশ্যে ‘ট্রাম্প সেভিংস টাইকুন’ গেমগুলো সাজানো হয়েছে।
বাস্তব সংকটের মুখোমুখি না দাঁড়িয়ে সরকারের এমন খামখেয়ালিপনায় চটেছেন দেশের আমজনতা, রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা। সিনেটর ম্যাট লেসার এক্সে লিখেছেন, ‘হিটিং অয়েলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি, কিন্তু আপনি তো ভিডিও গেমে বর্ডার জার টম হোম্যানের চরিত্রে খেলতে পারেন।’
মানবাধিকার সংস্থা ফ্রন্তেরা ফেডারেশনের সহপরিচালক আমেরিকা গার্সিয়া গ্রেওয়াল বলেন, ব্যাপারটা অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছে। বছরের পর বছর ধরে তারা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করেছে। এখন এতদিন ধরে তারা যা করে এসেছে, সেটাকেই ভিডিও গেম বানিয়ে ফেলেছে। তিনি আরও যোগ করেন, এই গেমগুলো যারা বানিয়েছেন, তারা দিকভ্রান্ত। মানবিক হওয়া এবং অন্যদের প্রতি যত্নশীল হওয়ার অর্থটাই ভুলে গেছেন তারা।
আমিগোস সান দিয়েগো সংগঠনের আদ্রিয়ানা জাসো জানান, ভিডিও গেম চালুর এ ঘটনা স্পষ্ট করে এটি প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার মৌলিক প্রবণতা। তিনি আরও বলেন, প্রশাসনের নিষ্ঠুরতা, চরমপন্থী অবস্থান এখন আর কাউকে বিস্মিত করে না।
মূলত, কয়েক মাস ধরে চলমান ইরান সংঘাত ও হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সারের যোগান থমকে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি ২ শতাংশের সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের পকেট খালি করছে। পাশাপাশি নতুন শুল্কনীতি, খাদ্য সহায়তায় কাটছাট এবং স্বাস্থ্যসেবার সুবিধা কমায় নাগরিক জীবনে দুর্ভোগের শেষ নেই। তবে সারা দেশজুড়ে এত সমালোচনার ঝড় উঠলেও হোয়াইট হাউস নিজ অবস্থান থেকে একটুও সরেনি। সব সমালোচনাকে একপাশে ঠেলে গেমের লিংক শেয়ার করে তারা জানিয়েছে, জয় থামানো যাবে না।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় দেশগুলোর স্বর্ণ সরানোর কারণ কী