শিরোনাম

হরমুজকে ‌‌‘নতুন মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজকে ‌‌‘নতুন মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ট্রাম্পের পোস্ট (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করে মানচিত্র পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জলপথটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি ছবি প্রকাশ করেন মার্কিন প্রসিডেন্ট। আন্তর্জাতিকভাবে ইরান ও ওমানের জলসীমায় অবস্থিত অঞ্চলটি দখল বা মার্কিন ভূখণ্ডে রূপান্তরের আহ্বানে গতি আনতেই এ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) এক অনুষ্ঠানে প্রথম ট্রাম্প মন্তব্য করেন, খুব শিগগিরই এ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তীতে সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি জানান, হরমুজ প্রণালি আমেরিকার নিয়ন্ত্রণেই রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানান, ‘আমরা অবরোধের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করি এবং এটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণাটি আমার পছন্দ।’

ট্রাম্পের একপাক্ষিক দাবি ও মানচিত্র প্রকাশকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি জানান, হরমুজ প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও ইরানের আছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই বন্ধ ও খোলা হবে।

গরিবাবাদি আরও জানান, ওয়াশিংটন যতক্ষণ নিজের পরাজয়ের বাস্তবতাকে অস্বীকার করে বিভ্রান্তির মধ্যে থাকবে, ততক্ষণ এ গুরুত্বপূর্ণ জলপথে ইরানও তাদের অবরোধের সিদ্ধান্ত বহাল রাখবে।

সূত্র: দ্য হিল

/এমএকে/