শিরোনাম

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৭১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৭১
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭১ জন ভর্তি হয়েছেন।

শনিবার (১ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশালে বিভাগে ৬৯ জন এবং সিলেট বিভাগের দুই জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬৮১ জন। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৪৫৮ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ২০২৬ সালে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/