শিরোনাম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৪৬৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৪৬৭
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯০ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ২০ জন, সিলেট বিভাগে তিনজন এবং বরিশালে বিভাগে ৬৭ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ১৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পয়েছেন ৪৮৩ জন। চলতি বছরে এ যাবত মোট ১৩ হাজার ৯৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/