হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হাম উপসর্গ নিয়ে দেশজুড়ে একদিনে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। যা গত ২ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ফলে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার ) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আর নয় শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার শিশু ও চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশু মারা গিয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৬২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে এক হাজার ৬৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ৮৩ হাজার ৬২২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে মোট ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যেসব কারণে ফুসফুস নষ্ট হতে পারে 