শিরোনাম

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৪৭১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৪৭১
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭১ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, বরিশালে বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫৪০ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/