শিরোনাম

হামের প্রাদুর্ভাবে আরও ৪ শিশুর প্রাণহানি, মোট ৮৩৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে আরও ৪ শিশুর প্রাণহানি, মোট ৮৩৫
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুই জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৩৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৮৭০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ২৮৪ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ১৮২ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু প্রাণ হারিয়েছে।

এই সময়ে মোট ১ লাখ ৬ হাজার ৫৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/