৮ বিভাগে রোগ নির্ণয় কেন্দ্র আরও আধুনিক হচ্ছে

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ও ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের ২য় সংশোধনী অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম এবং বর্তমান বিএনপি সরকারের প্রথম এই একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বিভিন্ন প্রকল্পের সংশোধনী ও ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত আলোচনা শেষে ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের জন্য মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা।
প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের সিংহভাগই মেটানো হবে সরকারি তহবিল থেকে। সরকারি অর্থায়ন (জিওবি) ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ৯২ কোটি ৫৯ লাখ টাকা।
অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে রয়েছে–
শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন: স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ও ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের ২য় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প: সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর ১ম সংশোধনী অনুমোদিত হয়েছে। এলজিইডির অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
চর ডেভেলপমেন্ট প্রকল্প: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪'-এর অতিরিক্ত অর্থায়ন প্রকল্পের ৩য় সংশোধনী পাস হয়েছে।
আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে 'আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন' প্রকল্পের ২য় সংশোধনী অনুমোদিত হয়েছে। এতে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ব্যয়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ ডেন্টাল কলেজ: 'গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন' প্রকল্পের ২য় সংশোধনী সভায় গৃহীত হয়েছে। এতে ব্যয় বাড়ানো ছাড়াই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।