ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৮৪ জনের মৃত্যু হলো। ১ হাজার ৫৯৩ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন। রবিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং বাকিরা ২১ থেকে ৪৫ বছর বয়সী। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এখন পর্যন্ত মারা যাওয়া ১৮৪ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৭ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৮৭ জন।
চলতি সেপ্টেম্বর মাসেই এ বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২০ দিনে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১০৫৭