হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট ১০৫৩

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও রোগের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৯৫২ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৯ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১৪০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৫১ হাজার ৩৯৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদিকে, বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৪ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুইজন মৃত্যুবরণ করেছে।
এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।

হামের প্রাদুর্ভাব: একদিনে আরও ৮ শিশুর মৃত্যু