শিরোনাম

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৪৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৪৯
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৯ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন। এ ছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ৬৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৩১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/