১০ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১০ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৮০ - কারবালার প্রান্তরে খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পৌত্র হোসাইন ইবনে আলীকে হত্যা করে।

৭৩২ - তুরের যুদ্ধে চার্লস মার্টেলের নেতৃত্বাধীন একটি বাহিনী পশ্চিম ফ্রান্সের পাঁইতি ও তুরের মধ্যবর্তী এক স্থানে উমাইয়া খিলাফতের বাহিনীকে পরাস্ত করে।

১৭৫৬ - রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।

১৯০২ - হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস শুরু হয়।

১৯১১ - চীনে দুই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।

১৯১৩ - পানামা খালের গাম্বোয়া বাঁধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।

১৯১৭ - জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রাজিল।

১৯১৯ - পানামা খাল খনন শেষ হয় এবং একে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

১৯৪২ - কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।

১৯৪৩ - চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৯ - আর্জেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।

১৯৬৭ - প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।

১৯৭০ - ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজি।

১৯৭২ - শেখ মুজিবুর রহমানকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।

১৯৮৬ - আফ্রিকার দেশ সালভাদরে ভূমিকম্পে দুই হাজারের অধিক মানুষের মৃত্যু হয়।

১৯৯২ - ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন শুরু হয়।

জন্ম

১৪৬৫ - প্রথম সেলিম; উসমানীয় খলিফা ও নবম উসমানীয় সুলতান।

১৬৮৪ - জাঁ-আন্টইনে ওয়াটেয়াউ; ফরাসি চিত্রশিল্পী।

১৭৩১ - হেনরি ক্যাভেন্ডিশ; ফরাসি ইংরেজি রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৮২২ - নরেন্দ্রকৃষ্ণ দেব; কলকাতার শোভাবাজারের মহারাজা।

১৮২৫ - পল ক্রুগার; দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

১৮৩০ - দ্বিতীয় ইসাবেলা; স্পেনের রানি।

১৮৬১ - ফ্রিদতিয়ফ নানসেন; নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার ও বিজ্ঞানী।

১৮৭০ - তিনকড়ি; বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী।

১৯০১ - আলবার্তো গিয়াকোমেটি; সুইস ভাস্কর ও চিত্রকর।

১৯০৬ - আর. কে. নারায়ণ; ভারতীয় লেখক।

১৯১২ - অনিল মুখার্জি; বাংলাদেশি লেখক এবং রাজনীতিবিদ।

১৯১৩ - ক্লাউডে সাইমন; নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি ফরাসি লেখক।

১৯১৬ - সমর সেন; ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।

১৯২৪ - এড উড; আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৩০ - হ্যারল্ড পিন্টার; ব্রিটিশ সাহিত্যিক এবং মঞ্চ নির্দেশক এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩০ - ইভ শোভাঁ; ফরাসি রসায়নবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩৫ - খলিল আল-ওয়াজির; ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।

১৯৩৬ - গেরহার্ড এর্টল; জার্মান পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩৭ - সিরাজুল ইসলাম; বাংলাদেশি মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।

১৯৪১ - কেন সারো-ওয়িও; নাইজেরিয়া লেখক ও সমাজ কর্মী।

১৯৪৬ - নাওতো কান; জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৪ - রেখা; ভারতীয় অভিনেত্রী।

১৯৫৪ - ফার্নান্দো সান্টস; সাবেক পর্তুগিজ ফুটবলার ও ম্যানেজার।

১৯৫৭ - রুমিকো তাকাহাশি; জাপানি লেখক ও অঙ্কনশিল্পী।

১৯৬৩ - অনিতা মুই; হংকংয়ের গায়িকা এবং অভিনেত্রী।

১৯৬৬ - টনি অ্যাডামস; ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।

১৯৮২ - ইয়াসির আল-কাহতানি; সৌদি আরব ফুটবল।

১৯৮৬ - এজেকিয়েল গারাই; আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৯১ - জেরদান শাচিরি; সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ - বে সুজি; দক্ষিণ কোরীয় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।

মৃত্যু

১৯ খ্রিস্টাব্দ - গেরমানিকুস; রোমান জেনারেল।

৬৮০ - আব্বাস ইবনে আলী; আলী ইবনে আবু তালিবের পুত্র।

৬৮০ - হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদি; বনু আসাদ গোত্রের লোক এবং আলী, হাসান ইবনে আলী এবং হুসেন ইবনে আলীর অন্যতম সঙ্গী ছিলেন।

৬৮০ - হুসাইন ইবনে আলী; মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র এবং হযরত আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর পুত্র।

৬৮০ - আল-হোসেইন ইবন আলী ইবন আবি তালিব; ফাতিমা জাহরা (রা.)-এর পুত্র ও হাসান ইবন আলী-এর কনিষ্ঠ ভ্রাতা।

১৫৩৯ - নানক; প্রথম শিখগুরু।

১৬৫৯ - আবেল তাসমান; ওলন্দাজ নৌ-অভিযাত্রী ও ব্যবসায়ী।

১৮২৭ - উগো ফস্কল; ইতালীয় লেখক ও কবি।

১৮৩৭ - চার্লস ফুরিয়ার; ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।

১৯১৩ - জাপান কাতসুরা তারো; জাপানি রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯৬৩ - এদিত পিয়াফ; ফরাসি সংগীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৬৪ - গুরু দত্ত; বিংশ শতকের পঞ্চাশ ও ষাটের দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

১৯৭১ - সৈয়দ ওয়ালিউল্লাহ; বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৭৩ - লুডভিগ ভন মিসেস; অস্ট্রিয়ান-আমেরিকান অস্ট্রিয়ান স্কুল অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, তর্কশাস্ত্রী এবং সমাজবিজ্ঞানী।

১৯৮৪ - আবদুল করিম আমিরি ফিরুজকুহি; ইরানের প্রখ্যাত কবি, গবেষক ও অধ্যাপক।

১৯৮৪ - আয়াতুল্লাহ মীর্যা খলিল কামারেহয়ী; বিখ্যাত মুফাসসির ও অধ্যাপক।

১৯৯৪ - শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান); বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।

২০০০ - শ্রীমাভো বন্দরনায়েকে; শ্রীলঙ্কার ষষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।

২০০৪ - ক্রিস্টোফার রিভ; মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

২০০৫ - মিল্টন ওবোতে; উগান্ডা রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

২০১০ - জোয়ান সুথেরলান্ড; অস্ট্রেলীয় সুইস সরু ও অভিনেত্রী।

২০১১ - জগজিৎ সিং; ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

২০১৫ - রিচার্ড এফ. হেক; নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।

২০১৯ - রাম মোহন; দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী।

২০২১ - আবদুল কাদের; পাকিস্তানের পারমাণবিক বোমার জনক।

২০২২ - মুলায়ম সিং যাদব; ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একসময়ের ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী।

/জেএইচ/