৮ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৮ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৩৫ - ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। পরে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

১৮৮৫ - ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে।

১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯০ - দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালায়। এতে ২০ জন নিহত হন।

১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে ৭.৬ রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিলেন।

জন্ম

১৮২২ - রাদারফোর্ড বি হেইজ্‌; মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।

১৮৬২ - আলাউদ্দিন খাঁ; উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত- বাঙালি সেতার ও সানাই বাদক।

১৮৯২ - ভূপেন্দ্র কুমার দত্ত; ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।

১৯১৭ - রডনি পোর্টার; নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী।

১৯২২ - সমরেশ রায়; ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।

১৯২৬ - রাজ কুমার; পাকিস্তানি ভারতীয় অভিনেতা।

১৯২৮ - ডিডি; ব্রাজিলীয় ফুটবলার।

১৯৬৫ - জগলুল হায়দার; আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

মৃত্যু

১৮৬৯ - ফ্রাংক্‌লিন পিয়ের্স; মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৮০ - শরৎচন্দ্র ঘোষ; বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা।

১৯৩৬ - মুন্সি প্রেমচাঁদ; আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।

১৯৪৩ - পশ্চাদ্ধাবন চেজ; আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার।

১৯৫২ - এডওয়ার্ড জুইক; মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৬৭ - লর্ড এন্টনি; ব্রিটিশ প্রধানমন্ত্রী।

১৯৭৯ - জয়প্রকাশ নারায়ণ; ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯৯২ - উইলি ব্রান্ট; জার্মান রাষ্ট্রনায়ক।

১৯৯৮ - জসিম; বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।

২০১১ - ডেনিস রিচি; মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

২০১২ - বিদিত লাল দাস; বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।

২০১৪ - আবদুল মতিন; ভাষাসৈনিক।

২০২০ - আনন্দদেব মুখোপাধ্যায়; বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।

/জেএইচ/