৬ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০৫ খ্রিষ্টপূর্ব – আরাউসিওর যুদ্ধে রোমান বাহিনী পরাজিত হয়।

৬৯ খ্রিষ্টপূর্ব – টিগ্রানোসের্টার যুদ্ধে রোমান প্রজাতন্ত্র আর্মেনিয়া দখল করে।

৪০৪ খ্রিষ্টপূর্ব – বাইজেন্টাইন সম্রাজ্ঞী এলিয়া ইউডক্সিয়া গর্ভপাতজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।

১৬০০ – প্রাচীনতম টিকে থাকা অপেরা ইউরিডিসের প্রথম মঞ্চায়ন হয়, যা বারোক যুগের সূচনা করে।

১৭০২ – ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।

১৭৬২ – সপ্তবর্ষের যুদ্ধে ব্রিটিশরা স্পেনের কাছ থেকে ম্যানিলা দখল করে।

১৭৬৯ – ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনী হাডসন নদীর তীরে ফোর্ট ক্লিনটন ও ফোর্ট মন্টগোমারি দখল করে।

১৭৮৯ – ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুই ভার্সাই থেকে তুইলেরি প্রাসাদে বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হন।

১৮১০ – ফিনল্যান্ডের গ্র্যান্ড ডাচির রাহে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শহরের এক-তৃতীয়াংশ ভবন ধ্বংস হয়।

১৮৬০ – ভারতীয় দণ্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।

১৯০৩ – প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার উচ্চ আদালত বসে।

১৯০৮ – বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে নিজ অধিকারভুক্ত করে অস্ট্রিয়া।

১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে ম্যাসিডোনীয় রণাঙ্গন খুলতে মিত্রবাহিনী থেসালোনিকিতে অবতরণ করে।

১৯১৮ – তুর্কী সাম্রাজ্যের অধীনে থাকা বৈরুত দখল করে ফ্রান্স।

১৯২৩ – তুর্কি জাতীয় আন্দোলন কনস্টান্টিনোপলে প্রবেশ করে।

১৯২৮ – চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।

১৯৩৪ – স্পেনের কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সরকারের রাষ্ট্রপতি লুইস কোম্পানিস কাতালান রাষ্ট্র ঘোষণা করেন।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সৈন্যরা মাতানিকাউ নদীর পূর্ব দিক থেকে জাপানি বাহিনীকে হটিয়ে দেয়।

১৯৭৩ – ইয়ম কিপুর যুদ্ধে মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত অপারেশন বদর শুরু করে।

১৯৭৩ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ক্যামেরুন।

১৯৭৬ – থাইল্যান্ডে থাম্মাসাট বিশ্ববিদ্যালয় গণহত্যায় পুলিশ ও দক্ষিণপন্থী আধাসামরিক বাহিনীর হাতে বহু মানুষ নিহত হন।

১৯৮১ – মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত চরমপন্থীদের হাতে নিহত হন।

১৯৮৭ – ফিজি প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৯৫ – বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১০ – জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয়।

২০২৫ – আলবার্টা শিক্ষক ধর্মঘট শুরু হয়, এতে প্রায় ৫১ হাজার শিক্ষক কর্মবিরতিতে যান।

জন্ম

৮৭৭ - চার্লস টাক; রোমান সম্রাট।

১৬৬০ - পল স্কারণ; ফরাসি কবি ও লেখক।

১৮২০ - জেনি লিন্ড; সুইডিশ সরু ও অভিনেত্রী।

১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট; জার্মান গণিতবিদ।

১৮৮৭ - লে করবুসিয়; সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

১৮৮৮ - নির্মলচন্দ্র চন্দ্র; জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও আইনজীবী।

১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন; ব্রিটিশ কবি।

১৮৯৩ - মেঘনাদ সাহা; বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী।

১৯০৩ - আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন; নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।

১৯০৬ - জ্যানেট গেনর; মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী।

১৯১২ - অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট; নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

১৯২৬ - হারাধন বন্দ্যোপাধ্যায়; ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯৩০ - রিচি বেনো; অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩৩ - অলোকরঞ্জন দাশগুপ্ত; বাঙালি ভারতীয় কবি।

১৯৩৫ - বান্দা বাসুদেব রাও; ভারতীয় উদ্যোগপতি, কৃষিবিদ এবং ভারতের পোল্ট্রি শিল্পের জনক।

১৯৬৬ - শিরীন শারমিন চৌধুরী; বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার।

১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়; আমেরিকান অভিনেত্রী।

১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস; বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

১৯৫১ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।

১৯৬২ - টড ব্রাউনিং; আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৬৭ - যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য; সুভাষচন্দ্র বসুর সহযোগী।

১৯৮১ - মুহাম্মদ আনোয়ার আল সাদাত; নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ; পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।

২০০০ - রিচার্ড ফার্নসওয়ার্থ; মার্কিন অভিনেতা ও স্টান্ট।

২০১২ - আন্তোনিও থিসনেরস; পেরুর বিখ্যাত কবি।

/জেএইচ/