প্রেম নাকি অভিনয়? বুঝবেন যেভাবে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রেম নাকি অভিনয়? বুঝবেন যেভাবে
প্রতীকী ছবি

প্রত্যেক মানুষের জীবনেই কখনো না কখনো প্রেম আসে। এটা কখন, কীভাবে আপনার মনের কোঠায় ধরা দেবে, কেউ বলতে পারে না। কিন্তু আপনার সঙ্গী দিনরাত কথা বলছে মানে এই নয় সে আপনাকে ভালোবাসে। হতে পারে সে আপনার কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য এমন করছে। আবার কেউ কেউ মনোরঞ্জনের জন্য বা টাইম পাস করার জন্যও প্রেমের ভান করতে পারে। অনেক ক্ষেত্রে সেটা বছরের পর বছর ধরে চলতে পারে। সঙ্গীর মনে কী চলছে তা বুঝবেন কীভাবে? কয়েকটি পদ্ধতি অবলম্বন করে সহজেই বিষয়টি বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।

কীভাবে পরিচয় করিয়ে দিচ্ছে লক্ষ্য রাখুন

কারও সঙ্গে প্রেমের সম্পর্কে থাকলে দুজনই একে অপরের ঘনিষ্ঠদের সঙ্গে পরিচিত হবেন বা পরিচয় করিয়ে দেবেন এটা খুবই স্বাভাবিক। তবে প্রিয়জনদের কাছে সঙ্গী আপনাকে কীভাবে পরিচয় করাচ্ছে, সেটা খেয়াল করুন। পরিচয়ের সময় সে যদি আপনার পরিচিতি, পদমর্যাদা, আর্থিক অবস্থার কথা জানায়, তাহলে সে আপনাকে ব্যবহার করছে বলে ধরে নেওয়া যায়।

প্রকাশ্য আর একান্তে আলাদা কি না

অনেক সময় সঙ্গী আপনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে যতটা মাতামাতি করে, একান্তে ততটাই নীরব থাকে। ব্যক্তিগত স্তরে যদি এমন হয় তাহলে সতর্ক থাকুন। যখন একান্তে তার সঙ্গে থাকেন, তখন কি আপনার নিজেকে গুরুত্বহীন মনে হয়? সম্পর্কের উষ্ণতা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য হয়, তবে এটা ভালোবাসা না হয়ে অন্য কিছু হতে পারে।

সামাজিক মর্যাদার করণে আগ্রহ কী আগ্রহ কমে যায়

সঙ্গী ভালো কিছু করলে তার জন্য গর্ববোধ হবে এটা স্বাভাবিক। তবে সঙ্গীর কাছে যখন আপনার চেয়ে আপনার সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির ওপর নির্ভরশীল হয়ে যায়, তখন প্রবলেম। সামাজিক মর্যাদা কোনো কারণে ক্ষুণ্ন হলেই যদি সঙ্গীর আগ্রহ কমে যায়, তাহলে নিশ্চিত হতে পারেন, স্বর্থের জন্যই সে আপনার সঙ্গে আছে। এই ধরনের সম্পর্কে আটকে পড়েছেন বুঝলে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্ত করতে পারেন। অন্যথায় বড় ধাক্কা খেতে পারেন।

/জেএইচ/