প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, সভায় মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে ৪টি সম্পূর্ণ নতুন এবং বাকি ৮টি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

একনেক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমসহ আরও অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন।

/এফআর/