প্রেম-বিয়ে থেকে বিচ্ছেদ, যেভাবে কাছে এসেছিলেন প্রীতম-শেহতাজ

বিনোদন ডেস্ক

ছোটপর্দার অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের সঙ্গে একটি গানের মিউজিক ভিডিও থেকে পরিচয় হয় প্রীতম হাসানের। সেখান থেকে শুরু হয় প্রেম। তবে দীর্ঘদিন ধরেই সেই সম্পর্ক গোপন ছিল। পরে ২০২২ সালে যখন তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তখন অনেকে চমকে যান।
২০২৬ সালের অক্টোবরে এসে আরেক খবর সমানে এলো। দুজনে আলোচনা করে বিচ্ছেদের পথে হাটছেন। রবিবার (৪ অক্টোবর) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন প্রীতম ও শেহতাজ।
২০১৭ সালে প্রীতম হাসানের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। এতে তাদের একসঙ্গে দেখা যায়। তবে তখন সম্পর্ক চলছিল গোপনে। প্রীতম নিজেই পরে প্রথশ পরিচয়ের গল্প বলেছিলেন। ২০২২ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জাদুকর’-এর শুটিং সেটেই শেহতাজের সঙ্গে তার পরিচয়। প্রথম দেখাতেই তিনি প্রেমে পড়েছিলেন। শেহতাজের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার পর বিয়ের ইচ্ছার কথা পরিবারকে জানান প্রীতম।
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালের অক্টোবরেই হঠাৎ বিয়ের খবর সামনে আসে। ২৯ অক্টোবর প্রীতম ও শেহতাজ শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করেন। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা এলো।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।’
শেহতাজ আরও লেখেন, ‘এই পরিবর্তনের সময়ে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি। যেন আমরা জীবনের এই নতুন অধ্যায়টি সামলে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
প্রীতমও একই ধরনের পোস্ট দিয়েছেন। তিনি বলেন, তারা দুজন পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রীতম জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
বিয়ের পর দেওয়া কিছু সাক্ষাৎকার ছাড়া ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামনে আসেনি। তাই বিবাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে তাদের বিচ্ছেদের ঘোষণা অনেককেই বিস্মিত করেছে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের