গণপূর্তের সিনিয়র সহকারী স্থপতি হলেন ২ কর্মকর্তা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গণপূর্তের সিনিয়র সহকারী স্থপতি হলেন ২ কর্মকর্তা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

গণপূর্তের সিনিয়র সহকারী স্থপতি পদে নিয়োগ পেয়েছেন স্থাপত্য অধিদপ্তরের দুই কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থাপত্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সিনিয়র সহকারী স্থপতি পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো। তারা হলেন, মোহাম্মদ তৌহিদুর রহমান এবং হৃদিতা পোদ্দার দীপা।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/জেএইচ/