১ লাখ ৪৯ হাজার টাকা বেতনে সরকারি প্রতিষ্ঠানে চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১ লাখ ৪৯ হাজার টাকা বেতনে সরকারি প্রতিষ্ঠানে চাকরি
ছবি: এআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটিতে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ধরন হবে চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

পদের নাম: নির্বাহী পরিচালক (টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

অভিজ্ঞতা: বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ৭ অক্টোবর ২০২৬ তারিখে ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের ধরন: প্রাথমিকভাবে সর্বোচ্চ ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় ৩ বছর করে বাড়ানো যেতে পারে।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা।

অন্যান্য সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ডিপিডিসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩ নভেম্বর ২০২৬।

/জেএইচ/