১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী

১৫৮২ – ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্টীয় সাল প্রবর্তিত হয়। এর ফলে ৫ অক্টোবর একলাফে ১৫ অক্টোবর হয়ে যায়।

১৯১৭ – জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়।

১৯৪৫ – ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদণ্ড কার্যকর।

১৯৬৪ – চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা।

১৯৬৪ – নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হন।

১৯৬৯ – সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৮৭ – ইতালির কঙ্কা দি ক্রেৎসোর কাছে এরো ট্রাসপোর্টি ইতালিয়ানি ফ্লাইট ৪৬০ বিধ্বস্ত হয়ে ৩৭ জন নিহত হন।

১৯৮৭ – বুরকিনা ফাসোতে অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি থমাস শঙ্করাকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়।

১৯৯০ – সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ শীতল যুদ্ধের উত্তেজনা কমানো এবং দেশকে উন্মুক্ত করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

১৯৯১ – বাল্টিক রাষ্ট্রসমূহের নেতা এস্তোনিয়ার আর্নল্ড রুটেল, লাটভিয়ার আনাতোলিজস গরবুনভস এবং লিথুয়ানিয়ার ভিটাউটাস ল্যান্ডসবার্গিস ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ওএসসিই চূড়ান্ত আইনে স্বাক্ষর করেন।

১৯৯৩ – নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।

১৯৯৪ – ক্লিনটন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র হাইতির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি জঁ-বের্ট্রঁ আরিস্তিদকে দ্বীপে ফিরিয়ে আনে।

১৯৯৫ – সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৯ – অভ্যুত্থানের দুদিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফের নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করা হয়।

২০০১ – নাসার গ্যালিলিও মহাকাশযান বৃহস্পতির উপগ্রহ আইও-এর ১১২ মাইলের মধ্যে দিয়ে অতিক্রম করে।

২০০৩ – চীন তার প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন শেনঝো ৫ উৎক্ষেপণ করে।

২০০৭ – নিউজিল্যান্ডে দেশটির প্রথম ৯/১১-পরবর্তী সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭ জন কর্মী গ্রেপ্তার হন।

২০০৮ – সুইডেনের স্টকহোমে সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।

২০১৩ – ৭ দশমিক ২ মাত্রার বোহোল ভূমিকম্প ফিলিপাইনে আঘাত হানে। এতে কমপক্ষে ২১৫ জন নিহত হন।

২০১৬ – ১৯৭টি দেশ হাইড্রোফ্লুরোকার্বন পর্যায়ক্রমে বন্ধ করার জন্য মন্ট্রিল প্রটোকল সংশোধন করে।

জন্ম

খ্রিস্টপূর্ব ৭০ - ভার্জিল; প্রাচীন রোমান (বর্তমান ইতালি) কবি।

১৬০৮ - এভামগেলিস্টা টরিচেলি; ইতালীয় পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৮১৪ - মিখাইল লারমন্টভ; রাশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী।

১৮৪৪ - ফ্রেডরিখ উইলহেম নিটশে; জার্মান সুরকার, কবি ও দার্শনিক।

১৮৭৮ - পল রেয়নাউড; ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ১১৮ তম প্রধানমন্ত্রী।

১৮৯২ - শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়; সাহিত্য সমালোচক।

১৮৯৪ - মোশে শারেট; ইউক্রেনীয় বংশোদ্ভূত ইসরায়েলি লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯০৮ - জন কেনেথ গলব্রেইথ; মার্কিন অর্থনীতিবিদ।

১৯২০ - মারিও পুজো; মার্কিন কথা সাহিত্যিক।

১৯২৩ - ইতালো কালভিনো; ইতালীয় লেখক।

১৯২৬ - মিশেল ফুকো; ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক।

১৯৩১ - ড. এ পি জে আব্দুল কালাম; ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাষ্ট্রপতি ।

১৯৪০ - পিটার সি. ডোহার্টি; নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান সার্জন।

১৯৪৪ - ডেভিড ট্রিম্বলে; নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ আইনজীবী ও রাজনীতিবিদ এবং নর্দার্ন আয়ারল্যান্ড এর ৩য় প্রথম মন্ত্রী।

১৯৪৬ - ভিক্টর বন্দ্যোপাধ্যায়; বাঙালি ভারতীয় অভিনেতা।

১৯৪৮ - সিদ্ধার্থ ঘোষ; বাঙালি কল্পবিজ্ঞান লেখক।

১৯৫৭ - মীরা নায়ার; ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৬৬ - জর্জ কাম্পোস; মেক্সিক্যান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭১ - অ্যান্ডি কোল; ইংরেজ ফুটবলার।

১৯৭৭ - দাভিদ ত্রেজেগে; ফরাসি ফুটবলার।

১৯৮৩ - স্টেফ্য টাং; হংকং গায়ক ও অভিনেত্রী।

১৯৮৬ - লি ডোঙ্গায়ে; দক্ষিণ কোরিয়ার গায়ক, গীতিকার ও অভিনেতা।

১৯৮৮ - মেসুত ওজিল; বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার।

মৃত্যু

১৫৬৪ - আন্দ্রে ভেসালিআস; বেলজিয়ান বংশোদ্ভূত গ্রিক শারীরস্থানবিৎ, চিকিৎসক ও লেখক।

১৯১৭ - মাতা হারি; ডাচ নৃত্য শিল্পী, প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯১৮ - শিরডি সাই বাবা; ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির।

১৯৩৮ - আবুল হুসেন; ব্রিটিশ ভারতীয় লেখক, চিন্তাবিদ, সমাজসংস্কারক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা।

১৯৬২ - অতুলচন্দ্র ঘোষ; ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্য স্থপতি।

১৯৭৫ - দেবীপ্রসাদ রায়চৌধুরী; ভারতীয় বাঙালি ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি।

১৯৮৭ - তোমা সাকারা; বুরকিনা ফাসোর ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

২০০০ - কনরাড এমিল ব্লচ; নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।

২০১২ - নরোদম সিহানুক; কম্বোডিয়ার রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।

২০১৩ - টমি আন্ডেরসন; সুইডিশ অভিনেতা।

২০১৮ - পল অ্যালেন; মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।

দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

বিশ্ব হাত ধোয়া দিবস।

ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক এ রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিন উপলক্ষে সদ্য ঘোষিত ‘বিশ্ব ছাত্র দিবস’।

/জেএইচ/