১৪ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১৪ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৮০৬ - ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮২ - পাকিস্তানে প্রথম এবং ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৩৩ - লিগ অব নেশনস ত্যাগ করে জার্মানি।

১৯৪৪ - জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনা কমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে।

১৯৪৬ - লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে। এজন্য ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।

১৯৫৫ - পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

১৯৫৬ - ভারতের সংবিধান লেখক ড. ভিমরাও আম্বেদকর বিপুলসংখ্যক অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

১৯৬৪ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিষ্কৃত হন।

১৯৭১ - মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথমবার খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।

১৯৮৬ - আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।

জন্ম

১৫৪২ - জালাল উদ্দিন মোহাম্মদ আকবরদ মুঘল সম্রাট।

১৬৪৪ -উইলিয়াম পেন; পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা।

১৭৭২ - লালন শাহ; বাউল কবি।

১৮৮২ - ডি ভ্যালেরা; আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা।

১৮৮৮ - ক্যাথারিন ম্যাসফিল্ড; ইংরেজ লেখক।

১৮৯০ - আইজেন হাওয়ার; মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট।

১৮৯৪ - ই ই কামিংস; মার্কিন কবি।

১৯২৭ - রজার মুর; জেমসবন্ডখ্যাত অভিনেতা।

১৯৯১ - জান্নাতুল ফেরদৌস পিয়া; বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী।

মৃত্যু

১৫১৪ - ফয়েজি; পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক।

১৯৮৪ - পুলিনবিহারী সেন; রবীন্দ্রবিশারদ।

১৯৮৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়; বাঙালি নাট্যকার ও অভিনেতা।

১৯৮৯ - শৈল চক্রবর্তী; বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

১৯৯৯ -জুলিয়াস নায়ার; তাঞ্জানিয়ার জাতির জনক।

/জেএইচ/