উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উত্তরার রাজলক্ষীতে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও মূল বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং নির্দিষ্ট দাবিগুলো পূরণের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
এদিকে, যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়েননি।

‘কোম্পানি ভিসার মেয়াদ না বাড়ালে বিদেশ যাইতে পারবো না’