রেফারিকেই ‘ধাক্কা মেরে’ ফেলে দিলেন এনজো ফার্নান্দেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে এই হার নিয়ে আলোচনা ছাপিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। খেলার মধ্যে জার্মান রেফারি সভেন ইয়াভলোনস্কির সঙ্গে তার সংঘর্ষের একটি মুহূর্ত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর এটা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে গোল করেন উসমান দেম্বেলে এবং ভিতিনহা। এরপর আর্লিং হালান্ড সিটির হয়ে দুটি গোল পরিশোধ করেন। তবে মাঘনেস আক্লিওচে আরেকটি গোল করে সব শঙ্কা উড়িয়ে পিএসজির জয় নিশ্চিত করে।
তবে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটে একটি সাধারণ মুহূর্তে। বলের দিকে দৌড়ানোর সময় এনজো ফার্নান্দেজ দেখেন সামনে রেফারি। এজন্য তার গতিপথ আটকে যায়। তবে অবাক করা বিষয় হলো- এই আর্জেন্টাইন তারকা নিজের গতিপথ সামান্যও পরিবর্তন করার চেষ্টা করেননি। উল্টো সোজাসুজি রেফারির পিঠে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
Enzo bro 😂😂😂 https://t.co/iE0XwMv3f3
— Ryan (@bernardooooV3) October 14, 2026
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এনজো তার দুটি হাত রেফারির পিঠে রেখে সজোড়ে ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বাহু প্রসারিত করেন। এর ফলে রেফারি সভেন ইয়াভলোনস্কি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তবে এনজো এরপরও বলের পেছনে না ছুটে শান্তভাবে দাঁড়িয়ে থেকে বল গড়িয়ে চলে যাওয়া দেখতে থাকেন। আর বলের নিয়ন্ত্রণ নিতে ছুটে যান উসমান দেম্বেলে। তবে রেফারি উঠে কোনো বড় ধরনের শাস্তি না দিয়ে শান্তভাবেই খেলা পরিচালনা করতে থাকেন।
এদিকে রেফারির গায়ে ইচ্ছাকৃতভাবে হাত তোলার পরও কোনো ধরনের কার্ড বা শাস্তি না পাওয়ায় স্টেডিয়ামে উপস্থিত এবং টিভির সামনে থাকা ফুটবল ভক্তরা রীতিমতো হতবাক হয়ে যান। তবে দর্শকরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল এ ঘটনার সমালোচনা করেছেন, আরেক দল সাফাই গেয়েছেন।
এক ফুটবল ভক্ত সামাজিকমাধ্যমে মন্তব্য করেছেন, ‘এনজো ফার্নান্দেজ তো আসলে রেফারিকে ফাউল করে বসেছেন শুধু নিজের দৌড়ের পথ আটকে দেওয়ার জন্য!’
আরেক ভক্ত প্রশ্ন করেন, ‘রেফারির সঙ্গে এমন ঘটনার পরও এনজো কীভাবে লাল কার্ড পেলেন না?’

বাহকোলার হ্যাটট্রিকে লিভারপুলের গোলবন্যা