এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ, কক্সবাজার আছে কি?

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ, কক্সবাজার আছে কি?
শ্রীলঙ্কার আরুগাম বে বিচ

সমুদ্রের তীরে তোয়ালে বিছিয়ে কাটানে আপনার স্মরণীয় মুহূর্ত কোনটি? সেটা কক্সবাজার, ইন্দোনেশিয়া নাকি থাইল্যান্ডের? কোন সৈকত আপনার সবচেয়ে বেশি পছন্দের? চলুন দেখে নেওয়া যাক আপনার পছন্দের তালিকার সঙ্গে ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ এর তালিকার মিল পাওয়া যায় কি না। ম্যাগাজিনটি এশিয়ার সেরা ২০টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে। পাঠকদের ভোটে তৈরি ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর এই তালিকায় এশিয়ার সেরা সৈকতের তালিকায় প্রথম স্থান পেয়েছে শ্রীলঙ্কার আরুগাম বে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই তালিকায় কক্সবাজার আছে কি না? চলুন দেখে নেওয়া যাক।

ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় এশিয়ার ২০টি সৈকতের মধ্যে শ্রীলঙ্কার চারটি, থাইল্যান্ডের চারটি, ভারতের চারটি, ইন্দোনেশিয়ার তিনটি, মালয়েশিয়ার তিনটি এবং ফিলিপাইনের দুটি সৈকত আছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের।

তালিকায় প্রথম হওয়া আরুগাম বে পেয়েছে ১০০ এর মধ্যে ৯৮.৮৪ স্কোর। দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের রাইলে বিচের স্কোর ৯৪.৪৪। আর তৃতীয় স্থানে আছে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পাংকর দ্বীপের কোরাল বিচ। এর স্কোর ৯৩.৩৩।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমুদ্রসৈকত নিয়ে পাঠকের কাছে জানতে চেয়েছিল ‘কনডে নাস্ট ট্রাভেলার’। তাদের অভিজ্ঞতা ও পছন্দের ভিত্তিতেই এবারের রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসের তালিকা তৈরি করা হয়েছে।

চলুন দেখে নেওয়া যাক ১০০ স্কোরের মধ্যে কোন সৈকত কত পেয়েছে

১. আরুগাম বে বিচ, শ্রীলঙ্কা- স্কোর ৯৮.৮৪

২. রাইলে বিচ, থাইল্যান্ড- স্কোর ৯৪.৪৪

৩. কোরাল বিচ, পাংকর দ্বীপ, মালয়েশিয়া- স্কোর ৯৩.৩৩

ফিলিপাইনের বোরাকে বিচ
ফিলিপাইনের বোরাকে বিচ

৪. বোরাকে, ফিলিপাইন- স্কোর ৯৩.০১

৫. নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া- স্কোর ৯২.৯৩

৬. পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া- স্কোর ৯২.৭৮

৭. পান্তাই পাদাং পাদাং, ইন্দোনেশিয়া- স্কোর ৯১.৬৭

নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া
নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া

৮. লাংকাউই দ্বীপ, মালয়েশিয়া- স্কোর ৮৮.৬৭

৯. বেনটোটা বিচ, শ্রীলঙ্কা- স্কোর ৮৮.৩৩

১০. আও নাং বিচ, থাইল্যান্ড- স্কোর ৮৫.৫৬

১১. রাধানগর বিচ, ভারত- স্কোর ৮৫.০০

পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া
পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া

১২. এল নিডো, ফিলিপাইন- স্কোর ৮৪.৮৪

১৩. আগোন্ডা বিচ, ভারত- স্কোর ৮৪.১২

রাধানগর বিচ, ভারত
রাধানগর বিচ, ভারত

১৪. তাঙ্গালে বিচ, শ্রীলঙ্কা- স্কোর ৮৩.৩৩

১৫. আনজুনা বিচ, ভারত- স্কোর ৮২.৬৭

১৬. পাতায়া বিচ, থাইল্যান্ড- স্কোর ৮১.৬৭

১৭. গিলি ত্রাওয়ানগান বিচ, ইন্দোনেশিয়া- স্কোর ৮০.০০

আও নাং বিচ, থাইল্যান্ড
আও নাং বিচ, থাইল্যান্ড

১৮. মায়া বে, থাইল্যান্ড- স্কোর ৭৯.৭৪

১৯. নেগোম্বো বিচ, শ্রীলঙ্কা- স্কোর ৭৮.৯২

২০. গোকর্ণ বিচ, ভারত- স্কোর ৭৭.৫৭

/জেএইচ/