যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নীলুফার ইয়াসমিন (৪৮)।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (৩১ মার্চ)। অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন গ্যাস স্টেশনের দোকানে থাকা এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান, এটিএম মেশিনের দায়ভার তার নয়। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন তখন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে এসে তাণ্ডব শুরু করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে জোয়াচিন প্রথমে দোকানের সামনে রাখা নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়ির সামনের কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। এরপর একে একে দরজার কাঁচ ও সামনের লাইট ভেঙে ফেলেন। কারণ জানতে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন ‘গিভ মি মাই মানি’ (আমার টাকা দাও) বলে চিৎকার করে হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এরপর নীলুফার সেখানে পড়ে গেলে তার শরীরে হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত হানতে থাকে ঘাতক।
হামলার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সাকসেস একাডেমি, ইয়াং প্যারেন্ট এডুকেশন প্রোগ্রাম এবং জেমস স্টিফেনস এলিমেন্টারিতে সাময়িক ‘লকডাউন’ জারি করা হয়েছিল।
বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে আটক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিনবিহীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।