ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশের পথে

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশের পথে
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৯ মে) সকালে মরদেহবাহী উরোজাহাজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (৮ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গোলাম মোর্তোজা তার পোস্টে জানান, এমিরেটসের ওই ফ্লাইটের ট্রানজিট হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পরে আরেকটি ফ্লাইট বৃষ্টির মরদেহ নিয়ে আগামীকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ফ্লোরিডায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছায়।
বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।
২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন খুনি হিসেবে সেদিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। এর দুদিন পর বৃষ্টির মরদেহের সন্ধান মেলে।

লিমন ও বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি