ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

মুন্সীগঞ্জ সংবাদদাতা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই ভাইয়ের পারিবারিক বিরোধ ইতালির মাটিতে এক ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন আপন ছোট ভাই। এই ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়নের।
ছোট ভাইকে হত্যার পর তিনি ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। সেই ভিডিও কলে তিনি নয়ন ফকিরের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান এবং নিজেই তাকে খুন করেছেন বলে স্বীকারোক্তি দেন। স্বজনরা ভিডিও কলে নয়নের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে ইতালির স্থানীয় পুলিশ। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে নয়নের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার