বেরোবিতে ৮ হাজার শিক্ষার্থীর সেবায় ৪ চিকিৎসক
বেরোবি সংবাদদাতা

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬: ০০

মেডিকেল সেন্টার। ছবি: সংবাদদাতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার ১৭ বছরেও সেকেন্ডারি লেভেলে উন্নত হয়নি। এখনো মেডিকেল সেন্টার ২৪ ঘণ্টা চালু করা হয়নি। নেই কোনো আবাসিক চিকিৎসক। সেবার মান প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীর প্রায় চার হাজার। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত চিকিৎসক মাত্র চারজন।
এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য কোনো গাইনি বিশেষজ্ঞ নেই। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে শিক্ষার্থীদে বাড়তি টাকা খরচ করে যেতে হচ্ছে বাইরের ক্লিনিকে বা হাসপাতালে।
সেকেন্ডারি লেভেলে সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান, প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা (রক্ত, এক্স-রে, ইউরিন ইত্যাদি), এবং স্বল্পমেয়াদি ভর্তির সুবিধা প্রদান করা। এছাড়া ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা প্রদান, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা সেকেন্ডারি লেভেলের গুরুত্বপূর্ণ অংশ।
সরজমিন জানা যায়, মেডিকেল সেন্টারের চিকিৎসা ব্যবস্থা এখনো প্রাথমিক স্তরেই রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের নিচ তলায় চারটি কক্ষ নিয়ে মেডিকেল সেন্টারটি সেবা দিচ্ছে। নেই পর্যাপ্ত জায়গা। মেডিকেল সেন্টারে চিকিৎসক রয়েছেন মাত্র ৪ জন, নার্স মাত্র ১ জন। এর বিপরীতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ৮ হাজার মানুষ এই সেবার ওপর নির্ভরশীল।
মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী সেবা নেন। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। মেডিকেল সেন্টার থেকে প্রায় ৫০ ধরনের ওষুধ সরবরাহ করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মানদণ্ড অনুযায়ী, প্রতি ১০০০ জনসংখ্যার জন্য ১ জন চিকিৎসক এবং প্রতি চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকা প্রয়োজন। সেখানে বেরোবিতে একজন চিকিৎসককে গড়ে প্রায় ২২৫০ জনকে সেবা দিতে হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
একাধিক শিক্ষার্থী জানান, আধুনিক যন্ত্রপাতির অভাবে রোগ নির্ণয়ের জন্য বাইরের ক্লিনিকে যেতে হয়। এতে বাড়তি ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার ও শনিবার মেডিকেল সেন্টার বন্ধ থাকে। এছাড়া, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হয়। জরুরি অবস্থায় শয্যা সুবিধা না থাকায় রোগীদের প্রায় ১০ কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।
শিক্ষার্থীদের দাবি, মেডিকেল সেন্টারকে সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক সংযোজন এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিফাত রাফি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে মানসম্মত চিকিৎসাসেবার অভাব রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, জরুরি সেবা, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতির কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। এমন কী সামান্য আঘাতের ক্ষেত্রেও প্রাথমিক সেলাইয়ের ব্যবস্থা নেই।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত তানিম বলেন, মানুষের অসুস্থতা কখনো সময় বা স্থান-কাল ভেদে আসে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার বিকেল ৪টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ফলে রাতে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসাটুকুও পাওয়া সম্ভব হয় না।
তিনি আরও বলেন, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত অভিজ্ঞ ও মানসম্মত চিকিৎসকও নেই। এ কারণে বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়।
এ ব্যাপারে ডেপুটি চিফ মেডিকেল অফিসার ও অফিস প্রধান (ডেন্টাল সার্জন) ডা. এ. এম. এম. শাহরিয়ার বলেন, আমাদের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা বর্তমানে প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ। এখন সেকেন্ডারি স্তরের চিকিৎসাসেবা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রায় ৮ হাজার সেবাগ্রহীতার বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন, যা মানসম্মত চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আমরা অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করছি। নতুন করে রিসার্চ ইনস্টিটিউট ও ছাত্রী হলে কাজ শুরু করছি। আশা করি, মেডিকেল সেন্টারের কাজও শুরু করতে পারব।

/এসআর/