শিরোনাম

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।

ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।

এতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ (এমপি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কলাপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে মোতায়েন করা হয়েছে ৩ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের।