বহুবার রিজেক্ট হওয়া বর্ণিতা এখন নায়িকা

বিনোদন ডেস্ক

প্রথমবারের মত ওয়েব ফিল্মে অভিনয় করছেন এবারের লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। এর আগে শিশুশিল্পী হিসেবে বহু বিজ্ঞাপন, নাটক এমনকি সিনেমাতে কাজ করলেও এবারই কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে চলেছে তার।
শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’য় ‘নিউলি ম্যারেড’ গল্পে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্ণিতাকে। তার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
অভিনয়ের নতুন এই অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্ণিতা। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছি। সত্যি বলতে আমি অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত। প্রায় দুই মাসের মতো রিহার্সেল করে তারপর শুটিংয়ে অংশ নিয়েছি। এটা আমার জন্য অনেক কিছু ‘
তিনি আরও বলেন, ‘রিহার্সেল থেকে শুরু করে শুটিংয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। অনেক কিছুই শিখছি। আমার প্রায় নব্বই ভাগ অংশের শুটিং শেষ। আর একদিন শুট করলেই শেষ হয়ে যাবে।’
প্রথম ওয়েব ফিল্মেই সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুবকে পাওয়া জন্য বাড়তি আনন্দের বলে জানিয়েছেন বর্ণিতা। তিনি বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে, প্রথম কাজেই সহশিল্পী হিসেবে তৌসিফ ভাইয়ার মতো একজনকে পেয়েছি। শুটিং করতে গিয়ে উনার দারুণ সহযোগিতা পেয়েছি। তিনি অনেক কিছুই শিখিয়ে দিচ্ছেন। সেইসঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শও দিচ্ছেন। সত্যি বলতে, উনি ভীষণ আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ।’
এই ওয়েব ফিল্মটি ছাড়াও তৌসিফ মাহবুবের সঙ্গে আরও কাজের কথা চলছে বলেও জানান এই অভিনেত্রী।
২০০৯ সালে মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনের মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে পা রাখেন বর্ণিতা। এরপর ২০১৯ সাল পর্যন্ত অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ সিনেমাতে শাওন চরিত্রে অভিনয় করেন তিনি।
তবে অভিনয় জীবনে পথচলা সহজ ছিলো না বলে জানান বর্ণিতা। বিভিন্ন কাজের জন্য অডিশন দিতে শুরু করলেও বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় অডিশন দেবার পরেও রিজেক্ট হচ্ছিলাম।’
এরপর বৈষম্যের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলেছেন বর্ণিতা। তিনি বলেন, আমার যদি কোয়ালিটি না থাকতো বা আমি যদি কনফিডেন্ট না থাকতাম তাহলে রিজেক্টের বিষয়টি মেনে নেওয়া যেত। কিন্তু যখন দেখি একটু পরিচিত হওয়ার কারণে আমার জায়গায় বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা সুযোগ পাচ্ছে, তখন খারাপ লাগা শুরু হলো। মনে ক্ষোভ জন্মাল যে, কিছু একটা করতে হবে। তারপরেই আমি লাক্সে অংশগ্রহণ করি। মজার বিষয় হলো, সেসময় যারা আমাকে রিজেক্ট করেছিলেন এখন তারাই আমার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করছেন। আমি মনে মনে হাসছিলাম শুধু।’
পড়শোনা চালিয়ে যাবার পাশাপাশি অভিনয়েই নিজেকে মেলে ধরতে চান বর্ণিতা। যদি কখনো একটাকে বেছে নিতে হয় তবে অভিনয়কেই এগিয়ে রাখবেন বলে জানান তিনি।

নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন