পারফিউম ব্যবসায় সামান্থার চমক, আয় ছাড়ালো ১২০ কোটি রুপি

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিবাহ বিচ্ছেদ-অসুস্থতা নিয়ে বেশ কঠিন সময় পার করেছেন তিনি। তবে এর মাঝেও থেমে নেই তার সংগ্রাম। সিনেমার বাইরে একাধিক ব্যবসায় জড়িত এই অভিনেত্রী। সাফল্যের দেখাও পাচ্ছেন সমানতালে।
সামান্থার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে তিনি ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন। আর এই ব্র্যান্ডেরই আয় ছাড়িয়েছে শতকোটি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে ৮ গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি।
অন্যদিকে কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। সেটিও বক্স অফিসে ব্যাপক সাড়া পড়েছে। সিনেমাটি ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছে।
জোড়া সাফল্য নিয়ে সামান্থা বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। মা ইন্তি বাঙ্গারাম সিনেমাটি তার হৃদয়ের খুব কাছের বলে জানান অভিনেত্রী।
‘সিক্রেট অ্যালকেমিস্ট’ সম্পর্কে তিনি বলেন, এটা হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।’
সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যবসা রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। দক্ষিণী এই অভিনেত্রী পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা।
প্রসঙ্গত, ২০১৭ সালে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। তবে চার বছর সংসার করার পর ২০২১ সালের অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের বিচ্ছেদের পেছনে ব্যক্তিগত জীবনের পার্থক্য ও পেশাগত চাপের কথা জানা যায়। বিচ্ছেদের কিছু সময় পর, ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, তিনি মায়োসাইটিস নামক একটি বিরল ও দীর্ঘমেয়াদী অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এরপর আবার প্রত্যাবর্তন করে সাফল্য ধরে রাখেন।

রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প শোনালেন বিজয়
আনুশকাকে ছাপিয়ে সামান্থার রেকর্ড 