১৪ বছর পর নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ

১৪ বছর পর নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক দশকের বিরতি ভেঙে অবশেষে নতুন স্টুডিও অ্যালবামের প্রথম গান প্রকাশ করেছে দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। ‘গিরগিটি’ শিরোনামের বহুল প্রতীক্ষিত ট্র্যাকটি ২০১২ সালের পর ব্যান্ডটির প্রথম নতুন স্টুডিও অ্যালবাম থেকে প্রকাশিত গান।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির অডিও-ভিডিও উন্মুক্ত করা হয়। একই সঙ্গে এটি আপস্টুডিও প্রোডাকশন হাউসের নির্মাণাধীন একটি চলচ্চিত্রেরও অংশ হিসেবে ব্যবহৃত হবে।
‘গিরগিটি’ গানের কথা লিখেছেন শামস মনসুর গনি এবং কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি, আর সংগীতায়োজন ও পরিবেশনায় রয়েছে ওয়ারফেজ। গানটির ভিজ্যুয়াল নির্মাণ ও অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পালন করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউস। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন এবং পরিচালনা করছেন সৌরভ কুণ্ডু। এতে অভিনয় করেছেন এবিএম সুমন ও পূর্ণিমা বৃষ্টি।
গানটির প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর বনানীর ফাদার পিয়েক্সোত্তো হল, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশে বিশেষ আয়োজন করে লয় রেকর্ডস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারফেজের সদস্যরা, চলচ্চিত্রটির নির্মাতা এবং অভিনয়শিল্পীরা।
অনুষ্ঠানে ব্যান্ডটির ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ওয়ারফেজ সবসময় গানের সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে।
তিনি বলেন, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। ভালো উপাদান না পেলে আমরা সেই কাজ হাতে নিই না।
শেখ মনিরুল আলম টিপু বলেন, একটি অ্যালবামের প্রতিটি গানই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই কোনো একটি বা দুটি গান নয়, বরং পুরো অ্যালবামের প্রতিটি ট্র্যাক সর্বোচ্চ যত্ন নিয়ে তৈরি করা হয়।
২০২৬ সাল ওয়ারফেজের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ বছর ব্যান্ডটি তাদের ৪২ বছরের সংগীতযাত্রা উদযাপন করছে। একই বছরে তারা দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছে।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ ইতোমধ্যে প্রকাশ করেছে সাতটি স্টুডিও অ্যালবাম-‘ওয়ারফেজ’, ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ এবং ‘বং সত্য’। এছাড়া ‘মায়া’, ‘আলো ২’, ‘হারিয়ে তোমাকে’, ‘অন্ধ জীবন’ ও ‘মা’ সহ একাধিক জনপ্রিয় সিঙ্গেল গান প্রকাশ করেছে ব্যান্ডটি।
নতুন স্টুডিও অ্যালবামের পাশাপাশি ইউটিউবে ‘পথচলা ২’ অ্যালবামের তিনটি গানও ধাপে ধাপে প্রকাশ করছে ওয়ারফেজ। ফলে নতুন সংগীত নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে।
২০২১ সালে যাত্রা শুরু করা লয় রেকর্ডস এর আগে ওয়ারফেজের পাঁচটি সিঙ্গেল প্রকাশ করেছে। নতুন গান ‘গিরগিটি’ প্রকাশের মধ্য দিয়ে ব্যান্ডটির সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

‘রুম ঝুম’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন