পুরুষ মানুষ ললিপপের মতো: পারশা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
পুরুষ মানুষ ললিপপের মতো: পারশা
পারশা মাহজাবীন পূর্ণী ও তার স্বামী

বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। সামাজিকমাধ্যমে ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন তিনি। তবে সেইসঙ্গে তাদের কৌতূহলও বাড়িয়ে দিয়েছেন। বরের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি পোস্ট করে তৈরি করেছেন তুমুল আলোচনা।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তার জীবনসঙ্গীর আক্দ সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে সেই মুহূর্তে গায়িকার পরিবার উপস্থিত থাকতে পারেনি। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি শেয়ার করেন পারশা। ছবিতে তাকে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে বরের মুখটি ছিল ফুল দিয়ে পুরোপুরি ঢাকা।

সেই পোস্টের ক্যাপশনে রসিকতার ছলে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’ পাশাপাশি, বরের পরিচয় নিয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার জন্যও বিনীত অনুরোধ করেন তিনি।

এই লুকোচুরির রেশ কাটতে না কাটতেই বরের সঙ্গে আরও একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পারশা। ওই পাস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

/জেএইচ/