নেপালে কেমন আছেন তাসরিফ খান

নেপালে কেমন আছেন তাসরিফ খান
বিনোদন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০০ জনের অধিক বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। তবে ভালো আছেন দেশটিতে সফর করা বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান।
সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ জানান, তারা নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। নেপালের উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত পর্যটক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য দোয়া করেন তিনি। তাসরিফ বলেন, ‘আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন। সবাই আমাদের জন্যও দোয়া করবেন।’
এর চার ঘণ্টা পর আরেক পোস্টে তিনি বলেন, ‘এখানকার স্থানীয়দের ভাষ্যমতে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। আল্লাহ তুমি রহম করো।’
বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত, বুধবার হিমালয়ের উচ্চভূমি থেকে কাদা, পানি ও বরফের এক বিশাল স্রোত দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে এখন পর্যন্ত ১৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৫০০ জানের অধিকম মানুষ। এদের মধ্যে ৪ শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন।

নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ
নিরাপদে আছেন অপু বিশ্বাসরা