নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ নিরাপদে আছেন অপু বিশ্বাসরা

নিজস্ব প্রতিবেদক

নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে বন্যায় প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
এদিকে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢালিউডের অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি। তবে পোখারা থেকে নেপাল যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি মাসখানেক সময় লাগবে এই রাস্তা ঠিক হতে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে।’