শিরোনাম

মা হারালেন সংগীতশিল্পী হাসান

নিজস্ব প্রতিবেদক
মা হারালেন সংগীতশিল্পী হাসান
মায়ের সঙ্গে সংগীতশিল্পী হাসান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘আর্ক’-ব্যান্ডের প্রধান সদস্য হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক টিংকু আজিজুর রহমান শিল্পী হাসানের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক প্রোফাইল দেওয়া এক পোস্টে টিংকু লেখেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ (সোমবার) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

পোস্টে হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন টিংকু আজিজুর রহমান।

এদিকে, হাসান আর্ক ফেসবুক পেজ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘মায়ের বিদায় একজন সন্তানের জীবনে এমন এক শূন্যতার সৃষ্টি করে, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই গভীর শোকের মুহূর্তে আমরা আর্ক ব্যান্ড পরিবারের পক্ষ থেকে হাসান ভাই ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি।’

/এফআর/