স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তি, দর্শকদের জন্য বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক

পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যেকোনো সিনেমার একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাবেন। স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায়, যেকোনো সিনেমার শোয়ের জন্য কাউন্টার থেকে টিকেট নেওয়ার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য থাকবে। শুধু ৮ অক্টোবর অফারটি উপভোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া আরেকটি পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে দর্শকদের জন্য। সেজন্য যেতে হবে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে দর্শক তার সবচেয়ে সুন্দর স্মৃতিটি শেয়ার করে জিতে নিতে পারবেন একটি ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে।
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। এর মধ্য দিয়ে নতুন এক যুগে প্রবেশ করে দেশের দর্শক। সিনেমা হলের ইতিহাসে রীতিমতো বৈপ্লবিক এক পরিবর্তন ঘটে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে চলে আসে আধুনিক প্রেক্ষাগৃহ।
সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয় স্টার সিনেপ্লেক্স। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি ফিরে আসে আবার। দেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ পান দেশের দর্শকরা। কখনো কখনো সিনেমার টিকেটের জন্য ভোর থেকে হাজারো মানুষের দীর্ঘ লাইনের দৃশ্যও দেখা যায় এখানে। এমনকি সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই অনলাইনে টিকেট বিক্রি সম্পন্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্স হয়ে ওঠে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র।
২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়।
তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভীড় লেগে থাকুক।
উল্লেখ্য, বর্তমানে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর, মিরপুরে সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট, নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ার এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এ বছর বগুড়া ও রাজশাহী শাখা চালুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

অবশেষে নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স