ক্যান্সারে আক্রান্ত ‘এভিল ডেড’ খ্যাত অভিনেতা

সিটিজেন ডেস্ক

জনপ্রিয় হরর চলচ্চিত্র সিরিজ ‘এভিল ডেড’-এর তারকা অভিনেতা ব্রুস ক্যাম্পবেল মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
৬৭ বছর বয়সী এই অভিনেতা জানান, তার ক্যান্সারটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে চিকিৎসাযোগ্য। অর্থাৎ, চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও শরীর থেকে সম্পূর্ণভাবে দূর করা যাবে না।
পোস্টে ব্রুস ক্যাম্পবেল লিখেছেন, হ্যালো বন্ধুরা, আজকাল কেউ অসুস্থ হলে সেটাকে সরাসরি না বলে সুযোগ বলা হয়। আমারও তেমন একটি সমস্যা হয়েছে, একে ক্যান্সার বলে। এটি নিরাময়যোগ্য না হলেও চিকিৎসাযোগ্য। খবরটি আপনাদের জন্য একটি ধাক্কা হওয়ার জন্য আমি দুঃখিত, এটি আমার জন্যেও অনেক বড় ধাক্কা ছিল।
চিকিৎসা চলাকালে সাময়িকভাবে অভিনয় ও অন্যান্য পেশাদার কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি গ্রীষ্মে চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠতে পারবেন।
আগামী শরতে মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘আর্ন্তে কর এমা’-এর প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
চিকিৎসার প্রয়োজনেই গ্রীষ্মকালীন বেশ কয়েকটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে তাকে। এ জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে ব্রুস ক্যাম্পবেল বলেন, সুস্থ হয়ে দ্রুত সবার মাঝে ফিরতে চান তিনি।